০১ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:২৩, ১ অক্টোবর ২০২৬

এফবিএমএসএ’র সাধারণ সম্পাদক রূপগঞ্জের ডা. গোলাম সারোয়ার

এফবিএমএসএ’র সাধারণ সম্পাদক রূপগঞ্জের ডা. গোলাম সারোয়ার

অস্ট্রেলিয়ায় কর্মরত বাংলাদেশি চিকিৎসকদের জাতীয় সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ মেডিকেল সোসাইটিজ অব অস্ট্রেলিয়ার (এফবিএমএসএ) ২০২৬-২০২৭ মেয়াদের নতুন নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডা. গোলাম সারোয়ার। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জের কৃতী সন্তান এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের ছোট ভাই।

নতুন কমিটিতে নিউ সাউথ ওয়েলসের ডা. রবিন আহমেদ সভাপতি এবং কুইন্সল্যান্ডের ডা. গোলাম সারোয়ার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গত ২৭ সেপ্টেম্বর সিডনিতে অনুষ্ঠিত এফবিএমএসএ’র বার্ষিক সাধারণ সভা, বার্ষিক সম্মেলন ও বৈজ্ঞানিক সিম্পোজিয়াম-২০২৬-এ নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্য ও টেরিটরিতে কর্মরত বাংলাদেশি চিকিৎসকদের প্রতিনিধিত্ব নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে।

ডা. গোলাম সারোয়ার বর্তমানে অস্ট্রেলিয়ার লোগান হাসপাতালের জেরিয়াট্রিক ইমারজেন্সি মেডিসিন ইউনিটের ক্লিনিক্যাল লিড হিসেবে কর্মরত। সম্প্রতি তিনি ‘অস্ট্রেলিয়ান কলেজ ফর ইমারজেন্সি মেডিসিন’ থেকে সম্মানজনক ফেলোশিপ অর্জন করেছেন। বিদেশের মাটিতে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশের জরুরি চিকিৎসাব্যবস্থার উন্নয়নেও তিনি কাজ করছেন।

এফবিএমএসএ অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্য ও টেরিটরিতে বাংলাদেশি চিকিৎসকদের সংগঠনগুলোকে একটি জাতীয় প্ল্যাটফর্মে যুক্ত করেছে। বর্তমানে অস্ট্রেলিয়ার ছয়টি রাজ্য ও দুটি টেরিটরিতে প্রায় ১ হাজার ৮০০ বাংলাদেশি বংশোদ্ভূত চিকিৎসক বসবাস ও কর্মরত রয়েছেন। তাদের অনেকে হাসপাতাল, জেনারেল প্র্যাকটিস, বিশ্ববিদ্যালয়, গবেষণা ও স্বাস্থ্যসেবার বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পেশাগত দায়িত্ব পালন করছেন।

সর্বশেষ

জনপ্রিয়