০৮ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:৫৪, ৮ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৬:৫৪, ৮ সেপ্টেম্বর ২০২৬

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য স্থায়ী জমি বরাদ্দের আহ্বান এমপি কালামের

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য স্থায়ী জমি বরাদ্দের আহ্বান এমপি কালামের

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য স্থায়ী জমি বরাদ্দ দেওয়া হলে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রয়োজনীয় সহযোগিতা করবেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের শায়েস্তা খান রোডে সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুল মিলনায়তনে ‘হিউম্যানিটি ফার্স্ট’ ও ‘সুইড নারায়ণগঞ্জ শাখা’র যৌথ উদ্যোগে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে আবুল কালাম বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পরিচালিত এ স্কুলের একটি স্থায়ী জায়গা প্রয়োজন। জায়গা বরাদ্দের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বা সরকারি কোনো জটিলতা থাকলে তা সমাধানে সংশ্লিষ্টদের সহযোগিতা করা হবে।

তিনি বলেন, “এই স্কুলের জন্য একটি স্থায়ী জমি বরাদ্দ দেওয়া এখানে উপস্থিত সবারই এটি দাবি। জায়গা বরাদ্দের ক্ষেত্রে যেসব প্রাতিষ্ঠানিক বা সরকারি জটিলতা থাকে, সেগুলোর সমাধানে আপনার মাধ্যমে কাজগুলো এগিয়ে নিতে আমরা সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।”

নারায়ণগঞ্জ কলেজের উদাহরণ টেনে তিনি বলেন, সরকারি সম্পত্তিতে প্রতিষ্ঠিত নারায়ণগঞ্জ কলেজ বর্তমানে দেশের একটি উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। একইভাবে সুইড স্কুলের জন্য জায়গা বরাদ্দের উদ্যোগ নেওয়া হলে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।

আবুল কালাম বলেন, “আপনি অনুগ্রহ করে জায়গাটা দিয়ে দিলে সরকারের পক্ষ থেকে বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যতটুকু করার আছে, আমি তা বাস্তবায়নে চেষ্টা করব।”

সুইড নারায়ণগঞ্জ শাখার সভাপতি আফরোজা শাহনেওয়াজের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, সুইড বাংলাদেশের মেন্টর জওয়াহেরুল ইসলাম মামুন, মহাসচিব মাহবুবুল মনির এবং মাহবুবুর রহমান মাসুম।

এ ছাড়া হিউম্যানিটি ফার্স্টের নির্বাহী পরিচালক মোহাম্মদ ইউনূস আলী ও নারায়ণগঞ্জ শাখার সভাপতি ফজল মাহমুদ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়