০৮ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:০০, ৭ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২২:০১, ৭ সেপ্টেম্বর ২০২৬

কাঁচপুর-ভোলা সরাসরি ফেরি সার্ভিসের উদ্বোধন করতে আসছেন মন্ত্রী শেখ রবিউল

কাঁচপুর-ভোলা সরাসরি ফেরি সার্ভিসের উদ্বোধন করতে আসছেন মন্ত্রী শেখ রবিউল

নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে ভোলার ইলিশা নৌপথে সরাসরি ফেরি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন আগামীকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

বিকেল ৫টায় কাঁচপুর ফেরিঘাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পরিচালিত এ ফেরি সার্ভিসের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি।

দ্বীপ জেলা ভোলার সঙ্গে রাজধানী ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ সহজ ও দ্রুততর করার লক্ষ্যে গত ২৭ আগস্ট থেকে কাঁচপুর-ইলিশা রুটে পরীক্ষামূলকভাবে সরাসরি ফেরি সার্ভিস চালু করা হয়।

এ রুটে বিআইডব্লিউটিসির ‘বেগম সুফিয়া কামাল’ ও ‘বেগম রোকেয়া’ নামের দুটি ফেরি চলাচল করছে। প্রতিদিন উভয় প্রান্ত থেকে একটি করে ফেরি ছেড়ে যায়। এক ট্রিপে কাঁচপুর থেকে ইলিশা যেতে প্রায় ৮ ঘণ্টা সময় লাগে।

সরাসরি ফেরি যোগাযোগ চালু হওয়ায় ভোলার সঙ্গে নারায়ণগঞ্জ, রাজধানী ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলের যাত্রী ও পণ্য পরিবহন আরও সহজ হয়েছে। বিশেষ করে ব্যবসায়ী, পণ্য পরিবহনকারী ও ট্রাকচালকদের মধ্যে এ রুট নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।

বিআইডব্লিউটিসি জানিয়েছে, এ ফেরি সার্ভিসের ফলে ভোলার মানুষের যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি প্রতিষ্ঠানের রাজস্ব আয়ও বাড়ার সম্ভাবনা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত থাকবেন।

সর্বশেষ

জনপ্রিয়