০৮ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:২৪, ৮ সেপ্টেম্বর ২০২৬

বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পেল ২১০০ ডেঙ্গু টেস্ট কিট

বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পেল ২১০০ ডেঙ্গু টেস্ট কিট

রোগীর শরীরে ডেঙ্গুর জীবানু আছে কিনা তা শনাক্তের কাজে ব্যবহৃত ২১০০ টেস্ট কিট পেয়েছে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের তহবিল থেকে এসব কিট হাসপাতালে সরবরাহ করা হয়।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার কিটগুলো উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. রাজিউর রহমানের কাছে হস্তান্তর করেন।

উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে সরবরাহ করা এসব কিটের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত ডেঙ্গু রোগীদের দ্রুত রোগ নির্ণয় ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে সহায়তা হবে বলে সংশ্লিষ্টরা জানান।

সর্বশেষ

জনপ্রিয়