শহীদ ফারহান ফাইয়াজ স্মরণে রূপগঞ্জে দোয়া ও আলোচনা সভা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শহীদ ফারহান ফাইয়াজ স্মরণে দোয়া ও আলোচনা সভা এবং কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তারাব পৌর অডিটোরিয়ামে শহীদ ফারহান ফাইয়াজ বরপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
বিশেষ অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তারাব পৌরসভার প্রশাসক মো. সাইফুল ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল নাহার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ ফারহান ফাইয়াজ ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব শহিদুল ইসলাম ভূঁইয়া।
আলোচনা সভায় শহীদ ফারহান ফাইয়াজের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
পরে শিক্ষার্থীদের মেধা ও কৃতিত্বকে উৎসাহিত করতে শহীদ ফারহান ফাইয়াজ বরপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।





































