হংকং বিএনপির কমিটিতে নারায়ণগঞ্জের ৩ জন
হংকংয়ে বিএনপির ১১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) এ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে মো. মোশারফ হোসেনকে সভাপতি এবং এস রহমান জহিরকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এদিকে নতুন কমিটিতে স্থান পেয়েছেন নারায়ণগঞ্জের তিনজন। তারা হলেন ফতুল্লা থানার উত্তর মাসদাইর গাবতলী এলাকার ইঞ্জিনিয়ার মো. আবু ছালেক (পিএইচডি), সিদ্ধিরগঞ্জ থানার আদমজী এলাকার কে এম আহমেদ রাজু এবং সদর থানার দেওভোগ মাদ্রাসা এলাকার আহমেদ হাসিব সোবেল।
ইঞ্জিনিয়ার মো. আবু ছালেককে উপদেষ্টা, কে এম আহমেদ রাজুকে ১ নম্বর যুগ্ম সম্পাদক এবং আহমেদ হাসিব সোবেলকে বিনোদন বিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হংকং বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য দেওয়ান সাইফুল আলম মাসুদ, মহিউদ্দিন মহি ও সৈয়দ একরাম এলাহী নাসেরসহ অন্যান্য উপদেষ্টা।





































