০৮ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:২০, ৮ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় বিদেশি মদসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ফতুল্লায় বিদেশি মদসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় তিন বোতল বিদেশি হুইস্কিসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ফতুল্লার দাপা ইদ্রাকপুর বালুরমাঠ এলাকার পুকা মিয়ার গ্যারেজের সামনে পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দাপা ইদ্রাকপুর এলাকার উজ্জল হোসেন (৩৫) এবং পটুয়াখালীর বাউফল উপজেলার মহাশ্রাদ্দিন এলাকার মোস্তফা (৫০)। বর্তমানে মোস্তফা ফতুল্লার দাপা ইদ্রাকপুর বালুরঘাট এলাকায় বসবাস করেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিন বোতল বিদেশি হুইস্কি উদ্ধার করে জব্দ করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের পিসিপিআর যাচাই করে তাদের বিরুদ্ধে একাধিক মামলা পাওয়া গেছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ

জনপ্রিয়