০৮ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:১৪, ৭ সেপ্টেম্বর ২০২৬

এমপি মান্নানের সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জে মিলাদ ও দোয়া

এমপি মান্নানের সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জে মিলাদ ও দোয়া

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বাদ আসর সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি বাতানপাড়া ক্যানেলপাড় এলাকায় সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রওশন আলীর উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় এমপি আজহারুল ইসলাম মান্নানের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় রওশন আলী বলেন, “নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহতালা যেন তাকে দ্রুত সুস্থ করে দেন।”

তিনি আরও বলেন, “আমাদের এমপি আজহারুল ইসলাম মান্নান অনেক ভালো মনের মানুষ। আপনারা তার জন্য বেশি বেশি দোয়া করবেন, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং এলাকার উন্নয়নে কাজ করতে পারেন।”

এসময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলাম, ১ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আফজাল হোসেন ও মফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রোমান হোসেন, আব্দুল কাদির এবং সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী দলের সহ-সভাপতি জনি হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সর্বশেষ

জনপ্রিয়