০৮ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:২৫, ৭ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে শুরু হচ্ছে ‘যুক্তির মহারণ-২০২৬’ বিতর্ক প্রতিযোগিতা

নারায়ণগঞ্জে শুরু হচ্ছে ‘যুক্তির মহারণ-২০২৬’ বিতর্ক প্রতিযোগিতা

শিক্ষার্থীদের মধ্যে মুক্তচিন্তার চর্চা, যুক্তিবোধের বিকাশ এবং মতপ্রকাশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হতে যাচ্ছে ‘যুক্তির মহারণ-২০২৬’ বিতর্ক প্রতিযোগিতা।

জেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সনাতনী পদ্ধতিতে তিন সদস্যের দল নিয়ে তিনটি গ্রুপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

ক গ্রুপে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি, খ গ্রুপে নবম থেকে দশম শ্রেণি এবং গ গ্রুপে একাদশ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে।

প্রতিযোগিতার প্রথম ধাপ উপজেলা পর্যায়ে আগামী ১০ থেকে ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এরপর উপজেলা পর্যায়ের বিজয়ী দলগুলোকে নিয়ে ২০ থেকে ২৪ সেপ্টেম্বর জেলা পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসন জানিয়েছে, প্রথমে প্রতিটি উপজেলায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পরে উপজেলা পর্যায়ে বিজয়ী দলগুলো জেলা পর্যায়ের চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করবে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের জন্যও নির্দিষ্ট উপজেলা নির্ধারণ করা হয়েছে। সিটি করপোরেশনের ১ থেকে ১৮ নম্বর ওয়ার্ডের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সদর উপজেলা এবং ১৯ থেকে ২৭ নম্বর ওয়ার্ডের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বন্দর উপজেলার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, সৃজনশীলতা ও গঠনমূলক মতপ্রকাশের সক্ষমতা বাড়াতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে জেলা প্রশাসন।

সর্বশেষ

জনপ্রিয়