০৫ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৫৫, ৫ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২০:৫৫, ৫ সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমান দেখিয়ে যাচ্ছেন কীভাবে দেশকে এগিয়ে নেওয়া যায়: দিপু ভূঁইয়া

তারেক রহমান দেখিয়ে যাচ্ছেন কীভাবে দেশকে এগিয়ে নেওয়া যায়: দিপু ভূঁইয়া

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশকে কীভাবে সামনে এগিয়ে নেওয়া যায়, তা দেখিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ নগরীর দুই নম্বর রেলগেট এলাকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালিপূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।

সমাবেশে অঙ্গসংগঠনের নেতাকর্মী ও নারায়ণগঞ্জবাসীকে সালাম জানিয়ে দিপু ভূঁইয়া বলেন, “আজকের এই দিনে প্রথমেই মনে পড়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা। তাঁর অবদানে দলের প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই দেশে উন্নয়নের জোয়ার বইছে।”

তিনি বলেন, “এই দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য তাঁর দিকনির্দেশনাতেই আমরা চলছি। তাঁরই সুযোগ্য সন্তান, দেশনায়ক তারেক রহমান আমাদের দেখিয়ে যাচ্ছেন কীভাবে এই দেশকে সামনে এগিয়ে নেওয়া যায়।”

সরকার ও দলীয় প্রধানের প্রশংসা করে দিপু ভূঁইয়া বলেন, “তিনি দেখিয়ে যাচ্ছেন, এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য কোনো দেশের সহযোগিতা লাগে না। নিজের শক্তিতে আমরা এগিয়ে যেতে পারি, নিজের শক্তিতেই অন্যান্য দেশের সঙ্গে বুক ফুলিয়ে চলতে পারি এটাই তিনি শিখিয়ে যাচ্ছেন।”

জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীবসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সর্বশেষ

জনপ্রিয়