রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৮ জনের কারাদণ্ড
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধে জড়িত আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রূপগঞ্জ উপজেলা প্রশাসনের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো. মাসুদ (৪২) ও মো. রিয়াজুল ইসলামকে (২৪) ছয় মাস করে, মো. মাসুদ (৪০) ও মো. সজীবকে (৩০) ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া মো. আলমগীরকে (৩৮) এক মাস, মো. মাসুমকে (৪২) ছয় মাস, মো. আওলাদ হোসেনকে (৩০) চার মাস এবং মো. ইউসুফকে (৩৪) চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের অপব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ক্ষতিকর। মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
মাদকের বিরুদ্ধে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।





































