০৪ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১১:১৩, ৪ সেপ্টেম্বর ২০২৬

লংমার্চের নারায়ণগঞ্জ পথসভায় থাকছেন নাহিদ-নাসির-আল আমিন

লংমার্চের নারায়ণগঞ্জ পথসভায় থাকছেন নাহিদ-নাসির-আল আমিন

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-গ্যাস-সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও দলীয়করণ বন্ধসহ ছয় দফা দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য।

লংমার্চের অংশ হিসেবে নারায়ণগঞ্জের মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ কর্মসূচি সফল করতে ইতোমধ্যে প্রস্তুতি নিয়েছে জোটভুক্ত দলগুলোর নেতাকর্মীরা।

লংমার্চকে ঘিরে নারায়ণগঞ্জের বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ে প্রচার-প্রচারণা চালাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমীরেরও নারায়ণগঞ্জের কর্মসূচিতে উপস্থিত থাকার কথা রয়েছে।

তবে লংমার্চের নারায়ণগঞ্জের পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন শীর্ষ নেতার উপস্থিতি নিয়ে আলোচনা রয়েছে। তারা হলেন—এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং যুগ্ম সদস্য সচিব এমপি আবদুল্লাহ আল আমিন।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবায়ের সরদার বলেন, ‘লংমার্চের নারায়ণগঞ্জের পথসভায় নাহিদ ইসলাম, নাসীরুদ্দীন পাটওয়ারী ও আবদুল্লাহ আল আমিন উপস্থিত থাকবেন।’

তিনি বলেন, লংমার্চ সফল করতে জেলার প্রতিটি ইউনিট ও অঙ্গসংগঠনকে নির্দেশনা দেওয়া হয়েছে। এনসিপির পক্ষ থেকে কর্মসূচিতে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়