০৩ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২৫, ২ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বারদীর আব্দুল আলীর মিছিল

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বারদীর আব্দুল আলীর মিছিল

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল আলীর নেতৃত্বে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর মিছিল করেছেন অনুসারী নেতা-কর্মীরা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মোগরাপাড়া চৌরাস্তায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল করেন তারা।

মিছিলে বারদী ইউনিয়ন বিএনপি ও যুবদলের নেতাকর্মীসহ স্থানীয় সমর্থকেরা অংশগ্রহণ করেন।

এ সময় নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন হাতে বিএনপির পক্ষে স্লোগান দেন।

সর্বশেষ

জনপ্রিয়