০৪ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩০, ৩ সেপ্টেম্বর ২০২৬

লং মার্চ সফল করতে সদর থানা জামায়াতের লিফলেট বিতরণ 

লং মার্চ সফল করতে সদর থানা জামায়াতের লিফলেট বিতরণ 

আগামী ৫ সেপ্টেম্বরের লং মার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে লিফলেট বিতরণ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাদ আসর সদর থানা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করে লং মার্চে অংশগ্রহণের আহ্বান জানান।

কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর আবদুল জব্বার বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা। শাক-সবজি, মাছ-মাংসসহ জরুরি পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার দাবি জানান তিনি।

তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মাদক ও ছিনতাই বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের প্রতিবাদ এবং সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এ সময় মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, কর্ম পরিষদ সদস্য মাওলানা ওমর ফারুক, প্রচার ও মিডিয়া দায়িত্বশীল হাফেজ আব্দুল মোমিন, সদর থানা আমীর অ্যাডভোকেট আক্তার হোসেনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়