০৪ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:১৩, ৩ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় দোয়া

সিদ্ধিরগঞ্জে এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় দোয়া

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাত ৯টায় চিটাগাংরোডের তাজমহল চাইনিজ রেস্টুরেন্টে সিদ্ধিরগঞ্জ চিটাগাংরোড রেন্ট-এ-কার মালিক সমিতির উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রেন্ট-এ-কার মালিক সমিতির নেতৃবৃন্দ ছাড়াও বিএনপি, শ্রমিকদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক মো. এস. এম. আসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকদলের আহ্বায়ক টি. এইচ. তোফা, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মমিনুর রহমান বাবু, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রিপন সরকার, সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের সদস্য সচিব সোহেল রহমান, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আহসান খলিল শ্যামল ও চিটাগাংরোড রেন্ট-এ-কার মালিক সমিতির সাবেক সভাপতি মো. দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

এ ছাড়া সমিতির সভাপতি মো. সিরাজুল ইসলাম সিরাজ, সহসভাপতি মো. ফারুক হোসেন, মো. মফিজুল হক, সেক্রেটারি মো. নজরুল ইসলাম বাবু, সহসেক্রেটারি মো. অহিদুল ইসলাম ও মো. সোহেল, সাংগঠনিক সম্পাদক মো. লিটন ওস্তাদসহ কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

দোয়া ও মিলাদ মাহফিলে এমপি আজহারুল ইসলাম মান্নানের দ্রুত সুস্থতা, রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সবাই তাঁর সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

সর্বশেষ

জনপ্রিয়