১৪ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৩৫, ১৩ নভেম্বর ২০২৬

পূজা উদযাপন কমিটির পরিচিতি সভা ও শুভেচ্ছা বিনিময়

পূজা উদযাপন কমিটির পরিচিতি সভা ও শুভেচ্ছা বিনিময়

নারায়ণগঞ্জ পূজা উদযাপন কমিটির উদ্যোগে পরিচিতি সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। পূজা-পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠানের সাংগঠনিক প্রস্তুতি, নবীন কর্মীদের সঙ্গে পরিচিতি এবং শুভেচ্ছা বিনিময়ের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) নারায়ণগঞ্জ শহরের লক্ষ্মীনারায়ণ আখড়ার মন্দির কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রদীপ কুমার সরকার। সাধারণ সম্পাদক বিজয় দাস কাব্য সভা সঞ্চালনা করেন।

সভায় সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রঘুনাথ মোদক, নীলাঞ্জন ঘোষ, অ্যাডভোকেট হর্ষ বণিক ও স্বপন সাহা উপস্থিত ছিলেন।

এ ছাড়া কার্যকরী পরিষদের সহসভাপতি হারাধন সাহা, সমর সাহা ও চন্দনা ঘোষ; সহসাধারণ সম্পাদক অভিরাম সূত্রধর, আশুতোষ ঘোষ ও রনি ঘোষ; সাংগঠনিক সম্পাদক শান্তি সাহা মনা; সহসাংগঠনিক সম্পাদক সঞ্জয় সাহা সাজু; কোষাধ্যক্ষ কৃষ্ণা সাহা; সহকোষাধ্যক্ষ মদন সাহা; সাংস্কৃতিক সম্পাদক নুপুর দাস; সমাজকল্যাণ সম্পাদক রণজিৎ দাশ; সহসমাজকল্যাণ সম্পাদক রানী মণ্ডল; তথ্য ও প্রযুক্তি সম্পাদক অরুণ সাহা; প্রচার সম্পাদক স্বপন কৈরী; সহপ্রচার সম্পাদক রামু সাহা; গণসংযোগ সম্পাদক বিজয় সাহা; সহগণসংযোগ সম্পাদক বাবুল সাহা; মানবাধিকার সম্পাদক শংকর দে; সহনারী ও শিশু সম্পাদক শিবানী চক্রবর্তী; আপ্যায়ন সম্পাদক লক্ষ্মী দে; সহআপ্যায়ন সম্পাদক বিপাশা কর এবং সহধর্মবিষয়ক সম্পাদক তন্নী পাণ্ডে উপস্থিত ছিলেন।

সংগঠনের কার্যকরী সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শংকর রায়, উজ্জ্বলা সাহা, শিবাজি পোদ্দার, অসীম দে, সুকুমার সূত্রধর, শ্যামল হালদার, সমীর সাহা, বাবুল সাহা, রাখাল মজুমদার, লক্ষণ দাস, স্বপন বর্মন, বিপুল বিশ্বাস, বিবেক সরকার, অজিত দাস, জয় সূত্রধর, বিজয় সরকার, তুষার সূত্রধর, মাখন চন্দ্র বিশ্বাস, শুভরঞ্জন সরকার, নারায়ণ চন্দ্র সূত্রধর, গৌতম হালদার, উত্তম দাস, প্রদীপ দাস টিটু, পলাশ দাস ও রাজ কুমার দাসসহ অন্যরা।

সর্বশেষ

জনপ্রিয়