১৪ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৩৩, ১৩ নভেম্বর ২০২৬

এমপি মান্নানের সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জে দোয়া

এমপি মান্নানের সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জে দোয়া

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ হালিম জুয়েলের উদ্যোগে এ আয়োজন করা হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) বাদ জুমা সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া ফাজিল মাদ্রাসা মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

এ ছাড়া প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়