সোনারগাঁয়ে ইষ্ট জিবাই ইন্টারন্যাশনাল ফুডের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইষ্ট জিবাই ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার টিপরদী এলাকার পানাম ফুড পার্কে আলোচনা সভা ও মিলনমেলার আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ইউ জিবাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক, প্রতিষ্ঠানটির জিএম হুমায়ুন কবির এবং সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন।
নারায়ণগঞ্জ জেলা ডিপো টি এম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাকসুদুল আলমের সার্বিক ব্যবস্থাপনা ও আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ডিলার মনিরুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন।
এতে বক্তব্য দেন মাকসুদুল আলম, সাংবাদিক হাসান মাহমুদ রিপন, শাহাদাত হোসেন রতন, মোকাররম মামুন, আমজাদ হোসেন, রুবেল মিয়া এবং ডিলার মো. নুরুল আমিন, মো. আজিজুল, নুরুজ্জামান, রমজান হোসেন, সোহান মিয়া, মো. ইয়াসিন, আলিম ও মো. ফারুক।
আলোচনা সভায় বক্তারা প্রতিষ্ঠানটির গত তিন বছরের কার্যক্রম ও সাফল্যের প্রশংসা করেন এবং এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। জনস্বাস্থ্যের কথা বিবেচনায় রেখে বিএসটিআই অনুমোদিত ও সায়েন্স ল্যাবে পরীক্ষিত মানসম্মত ও নিরাপদ খাদ্যপণ্য ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পণ্যের গুণগত মান, আধুনিক উৎপাদন ব্যবস্থা এবং খাদ্যনিরাপত্তা মানদণ্ড সম্পর্কে তুলে ধরা হয়। আলোচনা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।





































