১৩ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:১৫, ১২ নভেম্বর ২০২৬

আপডেট: ২১:১৬, ১২ নভেম্বর ২০২৬

ভাষাসৈনিক এম আবু বকর সিদ্দিকীর ২৩তম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

ভাষাসৈনিক এম আবু বকর সিদ্দিকীর ২৩তম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

ভাষাসৈনিক এম আবু বকর সিদ্দিকীর ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও নেওয়াজ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাদ জোহর নারায়ণগঞ্জ শহরের আলম খান লেনে আদর্শ মহিলা মাদ্রাসা সোসাইটি ভবনে পরিবারের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভাষাসৈনিক এম আবু বকর সিদ্দিকী দৈনিক খবরের পাতার সম্পাদক, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুমের বাবা।

মাহফিলে আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী, ওলামায়ে কেরাম, এতিম ও অসহায় মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মোনাজাতে মরহুমের রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস কামনা করা হয়। এ সময় অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম তাঁর বাবার জন্য নারায়ণগঞ্জবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, মাওলানা আবদুল জব্বার, নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, সহসভাপতি বিল্লাল হোসেন রবিন, সাবেক সভাপতি আরিফ আলম দিপু, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান, হোসিয়ারি সমিতির সভাপতি আলহাজ বদিউজ্জামান বদু, নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জের আহ্বায়ক খোরশেদ আলম খন্দকার, আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি নূর উদ্দিন আহমেদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক হালিম আজাদ, সাংবাদিক ও ছড়াকার ইউসুফ আলী এটম, নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম ইকবাল রুমি, গণতান্ত্রিক আইনজীবী সমিতির নারায়ণগঞ্জের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ জেলা জাসদের সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, নারায়ণগঞ্জ জেলা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জুয়েল, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সভাপতি মো. শফিকুল ইসলাম আরজু, নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতির সহসভাপতি এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ ও ফতুল্লা থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মাহমুদ মাসুমসহ বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও ব্যবসায়িক সংগঠনের নেতারা।

উল্লেখ্য, ভাষাসৈনিক এম আবু বকর সিদ্দিকী ১৯৫২ সালের ভাষা আন্দোলনে অংশ নিয়ে কারাবরণ করেন। ১৯৫৪ সালের নির্বাচনে তিনি নারায়ণগঞ্জে যুক্তফ্রন্টের বিজয়ী প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর লেখা একমাত্র রাজনৈতিক উপন্যাস ‘আবার সূর্য উঠবে’ পাঠকমহলে সমাদৃত হয়েছিল।

তিনি ইসলামিক সোসাইটি অব নারায়ণগঞ্জের সভাপতি, নারায়ণগঞ্জ আদর্শ স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি, আদর্শ মহিলা মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক এবং কিন্ডার কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

এ ছাড়া তিনি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের প্রথম আহ্বায়ক কমিটির সদস্য এবং নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতি ও ধান-চাল-কল মিলস মালিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০৩ সালের ১২ নভেম্বর ৭৫ বছর বয়সে ভাষাসৈনিক এম আবু বকর সিদ্দিকী ইন্তেকাল করেন।

সর্বশেষ

জনপ্রিয়