০৭ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০০, ৭ নভেম্বর ২০২৬

আপডেট: ২১:২৮, ৭ নভেম্বর ২০২৬

সাংবাদিক জীবনকে নিয়ে অপপ্রচারের অভিযোগ, প্রেস ক্লাবের প্রতিবাদ

সাংবাদিক জীবনকে নিয়ে অপপ্রচারের অভিযোগ, প্রেস ক্লাবের প্রতিবাদ

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যকরী পরিষদ সদস্য রফিকুল ইসলাম জীবনকে নিয়ে ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব।

এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের সঙ্গে বসা অবস্থার ছবি ব্যবহার করে জীবনকে নিয়ে পোস্ট করা হয়েছে। স্বাধীন খান নামের এক ব্যক্তির ফেসবুক আইডি থেকে এ পোস্ট দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়।

প্রেস ক্লাবের বক্তব্য, পেশাগত দায়িত্ব পালনের কারণে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির ছবি থাকতে পারে। সেই ছবি ব্যবহার করে উদ্দেশ্যমূলকভাবে সাংবাদিকদের মানহানি করার চেষ্টা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রফিকুল ইসলাম জীবন ইংরেজি দৈনিক নিউ এজের নারায়ণগঞ্জ প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল নারায়ণগঞ্জ ফার্স্ট নিউজের স্বত্বাধিকারী। তিনি দুই যুগের বেশি সময় ধরে দৈনিক শীতলক্ষ্যা, দৈনিক যুগের চিন্তাসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন।

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ বিবৃতিতে বলেন, “পেশাদার সাংবাদিকদের নিয়ে বিভ্রান্তি ছাড়ানোটা এক কুসংস্কারাচ্ছন্ন মানসিকতার পরিচয় বহন করে। সমাজে সাংবাদিকদের নিয়ে মিথ্যা ও অপপ্রচার ছড়িয়ে এই পেশাকে ব্যক্তি স্বার্থ হাসিল, উদ্দেশ্যমূলকভাবে এবং হয়রানী করার জন্য যদি কেউ সোশ্যাল মিডিয়িাসহ সকল ধরণের অপপ্রচারে এই ধরণের সম্মানহানিতে লিপ্ত হয়, তবে তাকে ডিজিটাল আইনের আওতায় এনে উপযুক্ত ব্যবস্থা গ্রহন করার জোর দাবি জানাচ্ছি। সাংবাদিকদের নিয়ে অপপ্রচারকারীদের বিষয়ে অবিলম্বে ব্যবস্থা গ্রহন করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি।”

সর্বশেষ

জনপ্রিয়