ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে: আবদুল জব্বার
ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বাদ আসর আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বার বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে পরিচ্ছন্নতা বজায় রাখা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং সম্মিলিতভাবে জনসচেতনতা গড়ে তোলা জরুরি।
তিনি বলেন, ডেঙ্গুর আক্রমণ থেকে নিজেদের ও পরিবারকে সুরক্ষিত রাখতে শুধু বসে থাকলে চলবে না। প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হতে হবে।
বন্দর দক্ষিণ সাংগঠনিক থানা জামায়াতের আমির ফজলুল হাই জাফরির সভাপতিত্বে সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সভায় এলাকায় পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।





































