০১ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:২৫, ৩১ অক্টোবর ২০২৬

জুলাইয়ের শহীদদের শ্রদ্ধা জানিয়ে মহানগর যুবশক্তির কার্যক্রম শুরু

জুলাইয়ের শহীদদের শ্রদ্ধা জানিয়ে মহানগর যুবশক্তির কার্যক্রম শুরু

জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে জাতীয় যুবশক্তির নারায়ণগঞ্জ মহানগর শাখা।

শনিবার (৩১ অক্টোবর) বাদ আসর জুলাই শহীদ আবুল হাসান স্বজনের কবর জিয়ারত ও তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সংগঠনটির কার্যক্রম শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবশক্তির আহ্বায়ক রাইসুল ইসলাম, মুখ্য সংগঠক আদনান তাহসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম আল হাসান, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হাবিব উল্লাহ হাবিব ও মোহাম্মদ রিফাত হাসান অন্তসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, জুলাইয়ের শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা এবং তাদের প্রতি দায়বদ্ধতা থেকে তারুণ্যের শক্তিকে ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র গড়ার প্রত্যয়ে তাদের এই পথচলা।

সর্বশেষ

জনপ্রিয়