২৮ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২৭, ২৭ আগস্ট ২০২৬

আপডেট: ২০:২৮, ২৭ আগস্ট ২০২৬

রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীসহ সপরিবারে হত্যার বিচারের দাবিতে প্রতিবাদী মানববন্ধন

রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীসহ সপরিবারে হত্যার বিচারের দাবিতে প্রতিবাদী মানববন্ধন

রংপুরে স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীকে স্ত্রী, পুত্র ও কন্যাসহ সপরিবারে হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবিতে প্রতিবাদী মানববন্ধনের আয়োজন করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

একই সঙ্গে দেশব্যাপী ঐতিহ্য ও সংস্কৃতির ওপর আক্রমণকারী উগ্রবাদী গোষ্ঠীগুলোকে আইনের আওতায় এনে বিচারের দাবিও জানানো হবে এ কর্মসূচি থেকে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট এ কর্মসূচির ঘোষণা দেয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হবে।

সংগঠনটি জানায়, গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি দেশের ঐতিহ্য ও সংস্কৃতির ওপর যেকোনো ধরনের উগ্রবাদী হামলা প্রতিহত এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হবে।

সর্বশেষ

জনপ্রিয়