২৮ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৫৬, ২৭ আগস্ট ২০২৬

অপরাধ ট্রাইব্যুনালে মন্ত্রী গাজী ও কাউন্সিলর মতির হাজিরা

অপরাধ ট্রাইব্যুনালে মন্ত্রী গাজী ও কাউন্সিলর মতির হাজিরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি হাজিরা দিয়েছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরা দেন।

এ দুই অভিযুক্ত ছাড়াও আওয়ামী লীগের আরো কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্য ও ওই সময়ের সরকারি কর্মকর্তা ট্রাইব্যুনালে হাজিরা দিয়েছেন।

ট্রাইব্যুনালের প্রসিকিউশন সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে আন্দোলনের সময়ে বিভিন্ন স্থানে সংঘটিত হত্যা ও হামলার মতো মানবতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে আসামিদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। এ কার্যক্রমের অংশ হিসেবে গ্রেপ্তার আসামিদের বিভিন্ন কারাগার থেকে এনে আদালতে হাজির করানো হয়।

২০২৪ সালের ২৫ আগস্ট ঢাকার পল্টনের একটি বাসা থেকে গ্রেপ্তার হন গোলাম দস্তগীর গাজী। মুক্তিযুদ্ধের সময় বীরত্বপূর্ণ অবদান রেখে বীর প্রতীক খেতাব পাওয়া এ আওয়ামী লীগে গ্রেপ্তারের পর থেকে কারাগারে আছেন। তার বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে কয়েক দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ।

অন্যদিকে, গত বছরের ১৩ জানুয়ারি ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার হন মতিউর রহমান ও তার ছেলে মশিউর রহমান।

মতিউর রহমান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের দুইবারের নির্বাচিত কাউন্সিলর এবং সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি। স্থানীয়ভাবে প্রভাবশালী এ কাউন্সিলর নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।

২০২৩ সালে দুর্নীতি দমন কমিশনের করা অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের মামলায় কারাভোগও করেন মতিউর।

সর্বশেষ

জনপ্রিয়