২৫ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৫০, ২৪ জুলাই ২০২৬

সাংবাদিকের সঙ্গে বন্দর থানার ওসির অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

সাংবাদিকের সঙ্গে বন্দর থানার ওসির অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

নারায়ণগঞ্জের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিনের বিরুদ্ধে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। তবে পরে ওই সাংবাদিকের সঙ্গে মুঠোফোনে কথা বলে নিজের আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছেন বলে জানা গেছে।

অভিযোগ অনুযায়ী, শুক্রবার (২৪ জুলাই) দুপুরে একটি বিষয়ে তথ্য ও ওসির বক্তব্য সংগ্রহের জন্য বন্দর থানায় যান বাংলাদেশ সমাচার-এর বিশেষ প্রতিনিধি শেখ সুমন। এ সময় তিনি প্রয়োজনীয় তথ্য জানতে চাইলে ওসি সহযোগিতা না করে রূঢ় ও অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ করা হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। তাদের অভিযোগ, বন্দর থানায় যোগদানের পর থেকে ওসি জামাল উদ্দিন বিভিন্ন সময় সাংবাদিকদের সঙ্গে অপেশাদার আচরণ করেছেন। সংবাদ সংগ্রহে প্রয়োজনীয় তথ্য দেওয়ার পরিবর্তে বিভিন্ন অজুহাতে সাংবাদিকদের নিরুৎসাহিত করা হচ্ছে বলেও তারা দাবি করেন।

তবে ঘটনার পর সাংবাদিক শেখ সুমন মুঠোফোনে ওসি জামাল উদ্দিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি দুঃখ প্রকাশ করেন। এ সময় ওসি বলেন, "সাংবাদিক ভাইটিকে চিনতে পারিনি, তাই ভুল বোঝাবুঝি হয়েছে।"

সর্বশেষ

জনপ্রিয়