০৩ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৫৬, ২ আগস্ট ২০২৬

বন্দর ইউএনওর সঙ্গে ছাত্রশক্তির সৌজন্য সাক্ষাৎ

বন্দর ইউএনওর সঙ্গে ছাত্রশক্তির সৌজন্য সাক্ষাৎ

নবগঠিত বন্দর থানা ছাত্রশক্তির নেতৃবৃন্দ বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন।

রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় ইউএনও শিবানী সরকার নবগঠিত কমিটির নেতাদের শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে বলেন, “শুধু আমাদের আপনাদের প্রয়োজন নয়, আপনাদেরও আমাদের প্রয়োজন। বিভিন্ন কাজে আপনারাই সাধারণ মানুষের সঙ্গে বেশি সংযুক্ত থাকেন।”

সাক্ষাৎ শেষে ইউএনও এবং বন্দর থানা ছাত্রশক্তির নেতৃবৃন্দের মধ্যে ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বন্দর থানা ছাত্রশক্তির আহ্বায়ক নাঈমুর হাসান, সদস্য সচিব জোবায়ের আহমেদ সিয়াম, মুখ্য সংগঠক হায়দার আলী তালিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজাহিদ হাসানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়