এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হককে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের অভিনন্দন
দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফজলুল হককে অভিনন্দন জানিয়েছে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব।
রোববার (২ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি এ অভিনন্দন জানান। একই সঙ্গে তাঁরা এ নিয়োগ দেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের শিল্প ও বাণিজ্যের স্বার্থ সংরক্ষণ এবং এফবিসিসিআইয়ের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার ফজলুল হককে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। তাঁর অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্ব দেশের ব্যবসা-বাণিজ্যের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, গত ২৬ জুলাই বাণিজ্য মন্ত্রণালয়ের ট্রেড অর্গানাইজেশন-১ শাখা ট্রেড অর্গানাইজেশন আইন, ২০২২-এর ১৭ ধারা অনুযায়ী ফজলুল হককে এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে অফিস আদেশ জারি করে। তিনি রোববার (২ আগস্ট) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
ফজলুল হক ২০০০-২০০২ মেয়াদে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।





































