মহানগর ছাত্র অধিকার পরিষদের কমিটি অনুমোদন
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নারায়ণগঞ্জ মহানগর শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সংগঠনের কেন্দ্রীয় সংসদের সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
অনুমোদিত কমিটিতে আক্তারুজ্জামান রাজিকে সভাপতি এবং কাওসার আহমেদ শিমুলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এছাড়া সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জাহিদুল ইসলাম। সহসভাপতি পদে রয়েছেন মো. হাবিব আহসান, মো. জাহাঙ্গীর আলম, মো. এরশাদ হাওলাদার, নূরে আলম নিলয় ও তাহমিদ আহমেদ সিফাত।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে শফিকুল ইসলাম ইমরান, রাকিবুল ইসলাম নিশাত ও মো. ইয়াসিন আরাফাতকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. আরিফুল রহমান। সহ-সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন আবির ইসলাম রাব্বি, মো. সিয়াম, সিফাত ও নূর তাহসান।
দপ্তর সম্পাদক করা হয়েছে মো. হৃদয় মিয়াকে। প্রচার সম্পাদক হয়েছেন আনিকা ইসলাম মৌ এবং সহ-প্রচার সম্পাদক মো. রোমান। অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুমাইয়া আক্তার সুইটি।
সমাজসেবা সম্পাদক মো. আরাফাত, সাংস্কৃতিক সম্পাদক মো. জিহাদ এবং ছাত্রী বিষয়ক সম্পাদক হয়েছেন আশা মনি।
কার্যনির্বাহী সদস্য হিসেবে তরিকুল ইসলাম আরকো ও মো. রাসেল মনোনীত হয়েছেন।





































