২০ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:২৬, ২০ অক্টোবর ২০২৬

দুর্গোৎসবে বিভিন্ন পূজামণ্ডপে মহিলা পরিষদের শুভেচ্ছা

দুর্গোৎসবে বিভিন্ন পূজামণ্ডপে মহিলা পরিষদের শুভেচ্ছা

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নারায়ণগঞ্জ শহর ও আশপাশের বিভিন্ন পূজামণ্ডপের কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও শুভেচ্ছা বার্তা প্রদান করেছে বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলা শাখা। বার্তায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং নারী ও শিশুসহ সবার জন্য নিরাপদ পরিবেশে উৎসব উদযাপনের প্রত্যাশা জানানো হয়।

গত রোববার (১৮ অক্টোবর) থেকে মঙ্গলবার (২০ অক্টোবর) পর্যন্ত রামকৃষ্ণ মিশনসহ বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে মহিলা পরিষদের নেতৃবৃন্দ এ শুভেচ্ছা বার্তা দেন।

এ সময় রামকৃষ্ণ মিশন, ঋষিপাড়া, চাষাঢ়া, আমলাপাড়া, পালপাড়া, গোদনাইল, লক্ষ্মীনারায়ণ, হাজারীবাগ দুর্গামন্দিরের উত্তর ও দক্ষিণ অংশ এবং ২ নম্বর ঢাকেশ্বরী মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপের কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হয়।

শুভেচ্ছা বার্তায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলা হয়, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার।” দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকা এবং সব ধর্মের মানুষ মিলেমিশে আনন্দের সঙ্গে উৎসব উদযাপন করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। পাশাপাশি নারী ও শিশুসহ সবাই যেন নিরাপদ পরিবেশে উৎসব পালন করতে পারেন, সে আশাবাদও জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় পাঠাগার ও গবেষণা সম্পাদক এবং নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি রীনা আহমেদ, সহসভাপতি প্রতিকণা দাস ও কৃষ্ণা ঘোষ, সাধারণ সম্পাদক রহিমা খাতুন, আন্দোলন সম্পাদক সাহানারা বেগম এবং সদস্য রোকেয়া খাতুন, লিপি সরকার, পল্লবী প্রত্যাশা ও নীলা আহমেদ প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়