১৬ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৪:১৭, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

নবনির্বাচিত দুই এমপির সঙ্গে ‘উই আর ভলান্টিয়ার্স’র সাক্ষাৎ

নবনির্বাচিত দুই এমপির সঙ্গে ‘উই আর ভলান্টিয়ার্স’র সাক্ষাৎ

নারায়ণগঞ্জে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘উই আর ভলান্টিয়ার্স’র সদস্যরা নারায়ণগঞ্জ-৪ ও ৫ আসনের নবনির্বাচিত জনপ্রতিনিধি অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন ও অ্যাডভোকেট আবুল কালামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এসময় তারা নারায়ণগঞ্জকে একটি সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে স্বেচ্ছাসেবীদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি নির্বাচিত জনপ্রতিনিধিরা সামাজিক ও মানবিক কাজে স্বেচ্ছাসেবীদের উদ্যোগে পাশে থাকার আশ্বাস দেন।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক আহমেদুর রহমান তনু, সদস্য ফারদিন শেখ, আবদুল কুদ্দুস, মো. সবুজ, আসিফ ইসলাম, মো. আল আরিস, রাকিব ইসলাম, সাকিব ইসলাম, জিয়াউল হক জিয়া, মো. মাহিসহ অন্যান্য সদস্যরা।

সর্বশেষ

জনপ্রিয়