নবনির্বাচিত এমপি আবুল কালামকে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’র শুভেচ্ছা
নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টায় নবীগঞ্জে সাংসদের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি নুর উদ্দিন আহম্মেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ শুভেচ্ছা প্রদান করে।
এসময় নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে নবনির্বাচিত সাংসদের সক্রিয় ভূমিকা কামনা করেন। জবাবে সাংসদ অ্যাডভোকেট আবুল কালাম সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং শহরের নানা সমস্যা সমাধানে সংগঠনের সাথে পরামর্শক্রমে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রতিনিধি দলের পক্ষ থেকে সাংসদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
শুভেচ্ছা প্রদানকালে সংগঠনের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মন্টু, সহ-সভাপতি আব্দুল কুদ্দুস আজাদ, কুতুব উদ্দিন আহম্মেদ, লোকমান আহম্মেদ, যুগ্ম সম্পাদক-১ মাহমুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. বদরুল হক, অর্থ সম্পাদক শফিকুল ইসলাম খান, সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম জাগু, মহিউদ্দিন মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু, নির্বাহী সদস্য শওকত হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





































