জাহিদ হাসানের নেতৃত্বে বিজয় র্যালি
মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেলের উদ্যোগে একটি বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। র্যালির মাধ্যমে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্প অর্পণ করা হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে আল জয়নাল ফেব্রিক্স মার্কেট থেকে র্যালি শুরু হয়ে চাষাঢ়া বিজয় স্তম্ভে পুষ্প অর্পণের মাধ্যমে শেষ হয়।
নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেলের প্রেসিডেন্ট জাহিদ হাসানের নেতৃত্বে র্যালিতে অংশগ্রহণ করেন আব্দুল্লাহ আল মারুফ, খন্দকার জাহিদ, শরৎ সাহা, অয়ন দাস, শহিদুল ইসলাম, হাসান বাবু, মাহদি আনোয়ার, মেহেদী হাসান, আব্দুল জব্বার, মোহাম্মদ রবিন, আরেফিন রিয়াদ, ফাহিম সরকার, মাহফুজ জিশাদ, হৃদয় মীর, শাহাদাত খন্দকার, জাকারিয়া প্রমুখ।





































