প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার হলেন আড়াইহাজারের সাবেক এসিল্যান্ড
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাবেক সহকারী কমিশার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জল হোসেন প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ হিসেবে নিয়োগ পেয়েছেন।
বর্তমানে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
উজ্জল হোসেন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের ৩৪তম (প্রশাসন) ব্যাচের কর্মকর্তা।





































