০৩ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২০:২৭, ২ মার্চ ২০২৬

রূপগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

রূপগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক অভিযানে মোট ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার (২ মার্চ) দিবাগত রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেনের নেতৃত্বে এসআই মো. হুমায়ন কবির ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, রূপগঞ্জ থানাধীন পাঁড়াগাও এলাকায় আমজাদ হোসেন টুটুলের বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে আমজাদ হোসেন টুটুল (২৮) ও মো. আলী (৩৬) নামে দুইজনকে আটক করা হয়।

টুটুল পাড়াগাঁও গ্রামের প্রয়াত নুর ইসলামের ছেলে এবং লাভরাপাড়ার হাসেম মিয়ার ছেলে আলী। 

জিজ্ঞাসাবাদে আটকরা নিজেদের পরিচয় নিশ্চিত করেন। তাদের মধ্যে আমজাদ হোসেন টুটুলের হেফাজত থেকে ১৫০ পিস এবং মো. আলীর হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ

জনপ্রিয়