জেলা প্রশাসক রায়হান কবিরকে জার্নালিস্ট ইউনিটির সম্মাননা স্মারক
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে নারায়ণগঞ্জবাসীকে উপহার। এবং পরবর্তী সময়ে জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখায় নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সোমবার (২ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সাক্ষাৎ এরমধ্য দিয়ে জেলা প্রশাসকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির নেতৃবৃন্দ।
সম্মাননা স্মারক পেয়ে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, শান্তি পূর্ণ পরিবেশে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সমাপ্ত করতে আমাদের পক্ষ থেকে যথাসাধ্যভাবে চেষ্টা করেছি এবং আমরা আমাদের কর্তব্য পালনে সর্বোচ্চ ভূমিকা রেখেছি। তবে এর জন্য নারায়ণগঞ্জবাসীর কাছ থেকে যেমন সহযোগিতা পেয়েছি তেমনি গণমাধ্যম ব্যক্তিরাও করেছে।
তিনি আরও বলেন, একটি বিষয় হয়তো আপনারা লক্ষ্য করেছেন এই নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সফল করতে আমরা নারায়ণগঞ্জের প্রতিটি উপজেলায় নির্বাচনী প্রার্থী ও জনগণকে নিয়ে যে, মতবিনিময় সভার আয়োজন করেছি। সেই আইনশৃঙ্খলা রক্ষা মিটিং থেকে ভালো সাড়া পেয়েছি। একইসাথে পেয়েছি সকলের সহযোগিতা। আমরা আশাবাদী এই নির্বাচনে জনতার ভোটে যারা নির্বাচিত হয়েছেন তারা যেনো জনপ্রতিনিধি হয়ে সবসময় জনগনের পাশে থেকে কল্যাণমূলক কাজ করে এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম আরজু, সদস্য সচিব এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনির, সদস্য হারুন অর রশিদ সাগর, দৌলত হোসেন আবির, সাদ্দাম হোসেন মুন্না, মো. আল আমিন, রানেল, জসিম উদ্দিন, আবুল কালাম, আসলামসহ সদস্যবৃন্দ।





































