০৩ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২২:৪৪, ২ মার্চ ২০২৬

ফতুল্লায় সোয়েটার কারখানায় আগুন

ফতুল্লায় সোয়েটার কারখানায় আগুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভেকু দিয়ে মাটি তুলতে গিয়ে তিতাস গ্যাস লাইনের লিকেজ থেকে একটি সোয়েটার কারখানায় আগুনের ঘটনা ঘটেছে।

সোমবার (২ মার্চ) রাত ৮টায় ফতুল্লার পঞ্চবটি এলাকায় কে-লিগো সোয়েটার কারখানায় এ ঘটনা ঘটে। এতে কোন হতাহত না হলেও এলাকাবাসীর মধ্যে আতংক দেখা দেয়।

কারখানার প্রোটাকশন ম্যানেজার বাবুল আহমেদ দাবি জানান, আগুনে কারখানার বয়লারের অধিকাংশ স্থান পুড়ে যায় এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, কারখানার বয়লারের সামনে মাটির নিচে ছিল  তিতাস গ্যাস সংযোগ। মাটি তুলতে গেলে সংযোগের থাকা লিকেজ থেকে গ্যাস বেরিয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন অনেকটা উপরে ওঠায় এলাকাবাসীর মধ্যে কিছুটা আতংক ছড়িয়ে পড়েছিল।

তৎক্ষণাৎ জাতীয় জরুরি নম্বরে ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই ইউনিট আগুন নিয়ন্ত্রন করা হয় বলেও জানান তিনি।

সর্বশেষ

জনপ্রিয়