২২ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৯:৫০, ২১ ফেব্রুয়ারি ২০২৬

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নগর ভাবনার শ্রদ্ধাঞ্জলি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নগর ভাবনার শ্রদ্ধাঞ্জলি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নগর ভাবনার উদ্যোগে প্রভাতফেরি ও নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

দিবসটির কর্মসূচির অংশ হিসেবে নগর ভাবনার নেতৃবৃন্দ প্রভাতফেরিতে অংশগ্রহণ করেন। পরে তাঁরা নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের স্মরণ করেন।

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন নগর ভাবনার আহ্বায়ক, নাসিক ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, রমেন্দ্র সরকার, লিলু মিয়া, গোপাল ঘোষ, অজয় বিশ্বাস, তরুণ নাহা, আবুল কালাম, জনি সাহা, রুমা মোদক, শাওন আক্তার, মোর্শেদ আলম, তুলসী কুন্ডুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়