২২ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৮:৪৪, ২১ ফেব্রুয়ারি ২০২৬

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের শ্রদ্ধা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের শ্রদ্ধা

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের পক্ষ থেকে সংগঠনের সম্মানিত সভাপতি জনাব মো. ইমরান হোসেন জিসানের নেতৃত্বে ১৯৫২ সালের ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান নিবেদন করা হয়েছে।

এ উপলক্ষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের আত্মত্যাগ স্মরণ করা হয়।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব ইরফান আহমেদ সাগর, সাংগঠনিক সম্পাদক জনাব ওবায়দুল ইসলাম অনিক, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ইনসারুল ইসলাম রাতুল, অর্থবিষয়ক সম্পাদক জনাব আমিনুল ইসলাম বিভোর, সহ-সাংগঠনিক সম্পাদক জনাব আহমেদ কাওছার ইমন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব আশফাকুর রহমান ভূঁইয়া, সাহিত্য বিষয়ক সম্পাদক জনাব সৌরভ চন্দ্র ভৌমিক এবং কার্যকরী সদস্য জনাব ওমর মুস্তাহিদ রিয়াদ।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সদস্য জনাব তৌফিক হোসাইন ভূঁইয়া, রাজকুমার ঘোষ, রিফাত হোসাইন, সাহিল রহমান সরকার, মাইজুল ইসলাম ওমিসহ অন্যান্য সদস্যবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ বলেন, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের শহীদরা মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। তাঁদের ত্যাগ ও সাহস চিরকাল আমাদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে এবং একটি ন্যায়ভিত্তিক, মানবিক সমাজ গঠনে আমাদের পথ দেখাবে।

সর্বশেষ

জনপ্রিয়