বিপ্লবী ওয়ার্কার্স পার্টির হাবিবুর রহমান আঙ্গুর আর নেই
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির স¤পাদক মন্ডলীর সদস্য হাবিবুর রহমান আংগুর মৃত্যু বরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
সোমবার (২ মার্চ) সকালে তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দলটির নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান টিপু।
এক শোক বার্তায় আবু হাসান টিপু বলেন, আজীবন বিপ্লবী এই মহান কমরেড হাবিবুর রহমান আংগুর তার ব্যক্তি জীবনের অধিকাংশ সময় ব্যায় করেছেন এদেশের শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার আদায়ের সংগ্রামে। ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০ এর সামরিক স্বৈরাচার বিরোধী গণঅভ্যূত্থান, ২০০৩ সালের গার্মেন্টস শ্রমিক অভ্যূত্থান এবং ২০২৪ এর ফ্যাসিবাদ বিরোধী গণঅভ্যূত্থানেও তিনি ছিলেন।”
তিনি আরও বলেন, “তার মৃত্যুতে নারায়ণগঞ্জবাসী হারালো তাদের দীর্ঘদিনের পরিক্ষীত গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের এক অকুতোভয় আদর্শিক সৈনিক। এই মহান বিপ্লবীর জীবন আদর্শ আগামী দিনের শ্রমজীবী মেহনতী মানুষকে লড়াই সংগ্রামে উদ্বুদ্ধ করবে, সাহস যোগাবে। তাঁর বিপ্লবী জীবনের প্রতি পরম শ্রদ্ধা।”





































