আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে নয়নের শুভেচ্ছা
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের আইনজীবী সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন।
শনিবার (৩১ অক্টোবর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি এ অভিনন্দন জানান।
অ্যাডভোকেট এ কে এম ওমর ফারুক নয়ন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ফোরামের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করছেন।
তিনি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটরের দায়িত্বেও ছিলেন।
শুভেচ্ছা বার্তায় তিনি দেশের সব আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।





































