শব্দদূষণবিরোধী অভিযানে জরিমানা, দুই হর্ন জব্দ
নারায়ণগঞ্জ সদর উপজেলায় শব্দদূষণবিরোধী অভিযানে দুটি যানবাহনকে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় দুটি হর্ন জব্দ করা হয়।
সোমবার (১২ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তারিফ আল তাওহীদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে সদর থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।
পরিবেশ অধিদপ্তর জানায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী জরিমানা ধার্য ও আদায় করা হয়। অভিযানে প্রসিকিউশন দেন অধিদপ্তরের পরিদর্শক রীমা আক্তার।
নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।





































