জেলাজুড়ে বিশেষ অভিযানে ৭০ জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সাত থানা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ২৪০ পিস ইয়াবা, ৭৪ বোতল ফেয়ারডিল ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
রোববার (১১ অক্টোবর) জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক ব্যবসার অভিযোগে ৭ জন, মাদক সেবনের অভিযোগে ৪৬ জন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১০ জন, নিয়মিত মামলার ৩ জন, অন্যান্য ধারায় ৩ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে একজন রয়েছেন।
থানাভিত্তিক অভিযানে সদর থানায় ৫ জন, ফতুল্লায় ৬ জন, সিদ্ধিরগঞ্জে ১৬ জন, বন্দরে ৮ জন, সোনারগাঁয়ে ২৫ জন, রূপগঞ্জে ৯ জন ও আড়াইহাজারে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জের অভিযানে ১১০ পিস ইয়াবা, ৭৪ বোতল ফেয়ারডিল ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ছাড়া সোনারগাঁয়ের অভিযানে উদ্ধার করা হয় ১৩০ পিস ইয়াবা।





































