১২ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:২৮, ১২ অক্টোবর ২০২৬

জামায়াতের মশক নিধন কর্মসূচি

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জব্বারের

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জব্বারের

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১৫ ও ১৮ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি ও সংক্ষিপ্ত আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী শাখা।

সোমবার (১২ অক্টোবর) বাদ আসর আয়োজিত এ কর্মসূচিতে ফগার মেশিনের মাধ্যমে মশার ওষুধ ছিটানো এবং ডেঙ্গু প্রতিরোধের উদ্দেশ্যে হোমিওপ্যাথিক ওষুধ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমির ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার।

বক্তব্যে তিনি ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে নাগরিকদেরও সচেতন হতে হবে। নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

সরকারের পরিকল্পনা ও বাস্তবায়নের মধ্যে সমন্বয়হীনতার অভিযোগ তুলে আবদুল জব্বার বলেন, ‘সরকার নানা পরিকল্পনা গ্রহণ করলেও বাস্তবায়নের ক্ষেত্রে কোনো মিল পাওয়া যায় না।’

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। জব্বার বলেন, ‘বর্তমানে দেশে শুধু মশার উপদ্রবই নয়, বরং চুরি, ছিনতাই ও চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে।’

তিনি ডেঙ্গু প্রতিরোধের পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন। এ ছাড়া জামায়াতের স্থানীয় নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা কর্মসূচিতে অংশ নেন।

সর্বশেষ

জনপ্রিয়