১২ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৪৫, ১২ অক্টোবর ২০২৬

রূপগঞ্জের মুড়াপাড়া সরকারি কলেজ মাঠে ফুটবল একাডেমি স্থাপনের উদ্যোগ

রূপগঞ্জের মুড়াপাড়া সরকারি কলেজ মাঠে ফুটবল একাডেমি স্থাপনের উদ্যোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন ফুটবল একাডেমি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে মুড়াপাড়া সরকারি কলেজ মাঠ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ও বাফুফের একটি প্রতিনিধিদল।

সোমবার (১২ অক্টোবর) মুড়াপাড়া সরকারি কলেজ মাঠ পরিদর্শন শেষে ফুটবল একাডেমি স্থাপনের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন তাঁরা।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম, নির্বাহী কমিটির সদস্য কামরুল হাসান হিলটন, মো. সাঈদ হাসান কানন, শাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন, সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এনসিসিআই) সিনিয়র সহসভাপতি মো. মোরশেদ সারোয়ার (সোহেল)।

এ সময় মুড়াপাড়া সরকারি কলেজ মাঠের বর্তমান অবস্থা, প্রয়োজনীয় অবকাঠামো, প্রশিক্ষণের সুযোগ-সুবিধা এবং ফুটবল একাডেমি স্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়