১৩ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:৪৯, ১২ অক্টোবর ২০২৬

আপডেট: ২২:৫০, ১২ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক থাকার আহ্বান এমপি দিপু ভূঁইয়ার

দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক থাকার আহ্বান এমপি দিপু ভূঁইয়ার

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। তিনি বলেন, “দুর্গাপূজা চলাকালে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, দেওয়া হবে সর্বোচ্চ নিরাপত্তা।”

পূজা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি দলীয় নেতা-কর্মীদেরও সহযোগিতা করার নির্দেশনা দেন এমপি দিপু ভূঁইয়া।

‎সোমবার (১২ অক্টোবর) বিকেলে রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়, অনুদানের চেক বিতরণ ও বিশেষ আইনশৃঙ্খলা সভায় তিনি এসব কথা বলেন।

‎সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। এতে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ-বিন-শফিক।

‎এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক  বাসির উদ্দিন বাচ্চু, রূপগঞ্জ উপজেলা পূজা উদ্যাপন ফ্রন্টের সভাপতি শ্রী বিধান কৃষ্ণ রায় প্রমুখ।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়