০৭ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০৩, ৬ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২০:০৪, ৬ সেপ্টেম্বর ২০২৬

গ্রাম আদালত ও জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম জোরদারে সদর উপজেলায় বিশেষ সভা

গ্রাম আদালত ও জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম জোরদারে সদর উপজেলায় বিশেষ সভা

নারায়ণগঞ্জ সদর উপজেলায় গ্রাম আদালতের কার্যক্রম জোরদার এবং জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম দ্রুত ও সহজীকরণের লক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।

উপজেলা টাস্ক ফোর্স কমিটির সদস্যদের অংশগ্রহণে সভায় গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করা, সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তি সহজ করা এবং জন্ম-মৃত্যু নিবন্ধনের বিদ্যমান জটিলতা নিরসন নিয়ে আলোচনা হয়।

সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের গ্রাম আদালতের কার্যক্রম দ্রুততর করার প্রয়োজনীয় নির্দেশনা দেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন। তিনি বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত নাগরিক সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

তিনি স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সঠিক সময়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করার আহ্বান জানিয়ে এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন।

সভায় উপজেলা টাস্ক ফোর্স কমিটির সদস্যরা গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল করা এবং জন্ম-মৃত্যু নিবন্ধন সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করার বিষয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ দেন।

এ সময় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা টাস্ক ফোর্স কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়