২১ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:২৫, ২১ আগস্ট ২০২৬

রি-রোলিং ব্যবসায়ী আজিজুর রহমান মারা গেছেন

রি-রোলিং ব্যবসায়ী আজিজুর রহমান মারা গেছেন

নারায়ণগঞ্জের পঞ্চবটি এলাকার রি-রোলিং মিল ব্যবসায়ী ও আজিম মার্কেটের স্বত্বাধিকারী মো. আজিজুর রহমান ওরফে আজিজ (৬৫) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে ভারতে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার পথে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আজিজুর রহমান নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন পঞ্চবটি ডালডাগেট এলাকার প্রয়াত হাজী মহব্বত আলীর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজিজুর রহমানের ছেলে মো. আজিম জানান, প্রায় তিন মাস ধরে তাঁর বাবা নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন। অসুস্থ থাকাকালে তিনি একটি সড়ক দুর্ঘটনায়ও আহত হন। তাঁর দাবি, দেশের সরকারি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হচ্ছিল।

বৃহস্পতিবার সকালে বিমানবন্দরে অবস্থানকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। একপর্যায়ে সেখানেই তাঁর মৃত্যু হয়।

আজিম তাঁর বাবার রুহের মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

সর্বশেষ

জনপ্রিয়