২১ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৪৯, ২১ আগস্ট ২০২৬

রূপগঞ্জে ৮০ বোতল স্কাফ ও ফেয়ারডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

রূপগঞ্জে ৮০ বোতল স্কাফ ও ফেয়ারডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৮০ বোতল স্কাফ ও ফেয়ারডিলসহ মো. সোহরাব ভূইয়া (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শুক্রবার (২১ আগস্ট) ভোর ৪টা ২০ মিনিটে রূপগঞ্জ থানাধীন মাহনা জোড়া মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার গ-জোনের ইনচার্জ আব্দুল মান্নানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মাহনা জোড়া মসজিদ এলাকার বাসিন্দা মো. সোহরাব ভূইয়াকে ৮০ বোতল স্কাফ ও ফেয়ারডিলসহ গ্রেপ্তার করা হয়। তিনি মৃত কামাল ভূইয়া ও হেনা বেগমের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তার সোহরাবের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা জানায়, মাদকদ্রব্যসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়