প্রাথমিক বিদ্যালয়ে রোটারি ক্লাবের চারটি সিলিং ফ্যান বিতরণ
নারায়ণগঞ্জ সদর উপজেলার শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চারটি সিলিং ফ্যান বিতরণ করেছে রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ফ্যানগুলো হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী দিদার খন্দকার বলেন, বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়ে যাওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনায় সমস্যা সৃষ্টি হয়েছে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে রোটারি ক্লাবের পক্ষ থেকে চারটি ফ্যান উপহার দেওয়া হয়েছে, যাতে কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনায় কোনো বিঘ্ন না ঘটে।
তিনি বলেন, গত বছরও এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুলব্যাগ দেওয়া হয়েছিল। এর আগে খাতা, পেন্সিল, জ্যামিতি বক্সসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এছাড়া বিদ্যালয়ের লাইব্রেরির জন্য বই ও বুকশেলফ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীরা আরও ভালো শিক্ষা-সুবিধা পায়।
তিনি জানান, রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটি নিয়মিত বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ক্লাবের সভাপতি অ্যাডভোকেট ধনঞ্জয় গুহ জয়ের উদ্যোগে বিদ্যালয়টিতে ফ্যান বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটির সভাপতি অ্যাডভোকেট ধনঞ্জয় গুহ জয়, চার্টার প্রেসিডেন্ট কামরুল হাসান, এক্সিকিউটিভ সেক্রেটারি ইব্রাহিম রাজু, আইপিপি দিদার খন্দকার, যুগ্ম সম্পাদক মজিবুর রহমান, ট্রেজারার রিশাদ হোসেনসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।





































