১৭ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩৫, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় বায়ুদূষণের দায়ে দুই প্রতিষ্ঠানে আড়াই লাখ টাকা জরিমানা

ফতুল্লায় বায়ুদূষণের দায়ে দুই প্রতিষ্ঠানে আড়াই লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ সদর উপজেলায় বায়ুদূষণবিরোধী অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সদর র‍্যাব-১১ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন।

পরিবেশ অধিদপ্তর জানায়, বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর ৮(ক) বিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

এর মধ্যে সস্তাপুরের মেসার্স রহমত টেক্সটাইল মিলসকে ২ লাখ টাকা এবং এস কে ডাইং এন্ড ফিনিশিং মিলসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার মোট পরিমাণ ২ লাখ ৫০ হাজার টাকা, যা ঘটনাস্থলেই আদায় করা হয়েছে বলে জানায় পরিবেশ অধিদপ্তর।

পরিবেশ অধিদপ্তর আরও জানায়, নারায়ণগঞ্জে বায়ুদূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়